চার বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৯:৫৬আপডেট : ০১ জুলাই ২০২৪, ২০:২৬

বৈশ্বিক নানা সংকটের মধ্যে চাপে থাকা অর্থনীতিতে বড় ধরনের স্বস্তির খবর দিলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। সদ্য বিদায়ী জুন মাসে দেশে তারা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ, অর্থাৎ ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার—যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। রেমিট্যান্স পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে একক মাস হিসাবে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সদ্য বিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, জুন মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময় দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা, যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর প্রবাসী আয় আসা বেড়েছে।

এর আগে গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

প্রসঙ্গত, গত ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ  ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

 /জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম