সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় বাংলাদেশ-ইন্ডিয়া কটন ফেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৮:৫৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:০১

ভারতের সঙ্গে বাংলাদেশের তুলা আমদানি জটিলতা দূর করতে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কটন ফেস্ট ২০১৬’ বাংলাদেশ-ভারত । শনিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) মিলনায়তনে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কটন ফেস্ট ২০১৬ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি তপন চৌধুরী।
এ সময় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইন্ডিয়া ও বাংলাদেশ যৌথ উদ্যোগে এ ফেস্টিভ্যালের আয়োজন করবে।
তপন চৌধুরী জানান, আমাদের পাশের দেশ ভারত থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানি ছাড়াও কম খরচে স্পিনিং মিলের বিপুল পরিমাণ তুলা আমদানি করা যাচ্ছে। তাই তুলা আমদানি দিন দিন বাড়ছে। তবে তুলা আমদানিতে কিছু জটিলতায় পড়তে হয়। এ ফেস্টিভ্যালের মাধ্যমে সবধরনের জটিলতা নিরসন হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, প্রথমবারের মতো ‘বাংলাদেশ -ইন্ডিয়া কটন ফেস্ট ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও  ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) সহযোগিতা করছে।

 /এসআই/এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম