মঙ্গলবার থেকে ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ২৩:০৭আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২১:৫১

আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাবো।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।  তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এর আগে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রবিবার (৪ আগস্ট) সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক