শিল্প-কলকারখানায় নিরাপত্তা বাড়ানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ২২:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২২:০৯

বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের ফলে ছাত্র-জনতার মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই অর্জনের মাঝেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জান-মাল, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে।

তবে ব্যবসায়ী সমাজ আশান্বিত যে, এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছেন। তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মাঝে এখনও আতঙ্ক রয়ে গিয়েছে। এমতাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম