রাতারাতি সম্ভব নয়, তবে নিত্যপণ্যের দাম কমবে নিশ্চিত: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৩:৫৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:৫২

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার বিষয়টি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের তালিকায় শুরুতেই রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দ্রুত কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দফতরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এরইমধ্যে উৎপাদন এবং সরবরাহের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাকে ধরবো, কাকে আটকাবো সেটা মূল বিষয় নয়; এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।’
 
তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে, বিষয়টা সেরকম হয়তো নয়। কিন্তু দাম কমবে এটা নিশ্চিত। মানুষের মধ্যে একটা স্বস্তি মিলবে শিগগিরই।’

উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর  ড. আহসান এইচ মনসুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম