সোনার দামে রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ২১:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:৫৭

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি দাম বেড়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা হবে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম সোমবার (১৯ আগস্ট) থেকে কার্যকর হবে। রবিবার (১৮ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২০ হাজার ৮০ টাকায়। অর্থাৎ ভরিতে বাড়লো ২ হাজার ৯০৪ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট সোনা প্রতি ভরির দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরির দাম ৮৩ হাজার ১৯৯ টাকা হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক