বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২২

চীন বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সচিব বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আজ চীনের রাষ্ট্রদূত আমাদের যেটি জানিয়েছেন, কয়েকদিন আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো-আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন।’

২০২২ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধা ছিল। সেটিকে এখন বৃদ্ধি করে ১০০ ভাগ করা হচ্ছে, তিনি জানান।

চীনের বাজারে বাংলাদেশ থেকে কৃষি পণ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘অন্তর্বতীকালিন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিনিয়োগটি এসেছে সেটি এসেছে চীনের হংকং থেকে। তারপরেও কিছু বিনিয়োগ এসেছে এবং সবগুলো মিলিয়ে যদি যোগ করি তার পরিমাণ হবে প্রায় ৮০ লাখ ডলার।’

আমরা আগামী বছরে চীনের সঙ্গে ৫০ বছর সম্পর্কের পূর্তি করতে যাচ্ছি। এটি ভালোভাবে করা যায় এবং সম্পর্কের উষ্ণতার প্রতিফলন ঘটে, সেটি নিয়ে আলোচনা করেছি, বলেন পররাষ্ট্র সচিব।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান