ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৫

ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে-সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ বিষয়ে জানান।

তিনি সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করেই অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, তবে বাংলাদেশের আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।  

তিনি আরও জানান, এ বিষয়ে শুধু আইএমএফ নয়, বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি থেকে সরে আসছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম