টাকা না ছাপিয়েই আর্থিক খাতের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫২

ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, টাকা না ছাপিয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করেই আর্থিক খাতের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এটা সফল হলে মূল্যস্ফীতি কমে আসবে। মানুষের ক্ষোভ ও কষ্ট কমে এলে এটা হবে বড় অর্জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রথম আলো আয়োজিত ‘ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। 

আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের সংস্কারের জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বেশ কিছু ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন। পরিস্থিতির উন্নতির জন্য ১০ থেকে ১১টি দুর্বল ব্যাংক নিয়মিত তদারকির আওতায় আনা হয়েছে। এসব ব্যাংক প্রতিদিন ২০টি বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘এসব পদক্ষেপ নেওয়ার পর ব্যাংকগুলোতে আমানত ৮০০ কোটি টাকা বেড়েছে। এটা বড় স্বস্তির একটি বিষয়। টাকার সংকট কেটে গেলে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব।

আহসান এইচ মনসুর বলেন, যেভাবে ডলারের বাজার চলছে, এভাবে চললে বাজারে আর অস্থিরতা থাকবে না। এই প্রথমবারের মতো প্রবাসী আয়ে ডলারে যে দাম পাওয়া যাচ্ছে, খোলাবাজারে ডলারের দাম তার চেয়ে কম। ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম