সোনার দামে নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪১

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ওইদিন পর্যন্ত সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। তাতে বুধবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৩৪ টাকা বেড়ে বুধবার থেকে প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ১ হাজার ৮১৯ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৯১ হাজার ৩৭ টাকা। 

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম