বাংলাদেশ ব্যাংকে নতুন দুই পরিচালক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৪:০১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:০৩

বাংলাদেশ ব্যাংকের নতুন দুই পরিচালক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে তিন বছরের জন্য নতুন দুই পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১২৭ নং অর্ডার)-এর ৯(৩)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ড. সাদিক আহমেদ, ড. মুস্তফা কে মুজেরী, অধ্যাপক সনৎ কুমার সাহা ও অধ্যাপক হান্নানা বেগমের মেয়াদ শেষ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুই নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো।
/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম