অনলাইনে ভ্যাট দেওয়ার পর হার্ডকপি দাখিল করতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৭

কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা (সহগ, এটি একটি পরিসংখ্যানগত পদ যা প্রায়শই দুই বা তার বেশি মান পরিমাপ করতে ব্যবহৃত হয়) ইত্যাদি দাখিল করার পর কোনও কোনও ক্ষেত্রে ভ্যাট অফিসার হার্ডকপি চায়, যা আইনসঙ্গত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তাছাড়া, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। এছাড়া দাখিলপত্র ডাকযোগেও পাঠানো যায়।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম