কৃষকের কাছ থেকে কত টাকায় কী পরিমাণ চাল কেনা হবে, জানালো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪১আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪১

আমন মৌসুমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।  ধানের দাম প্রতি কেজি ৩৩ টাকা, সেদ্ধ চাল প্রতি কেজি ৪৭ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা দরে কেনা হবে।

সেদ্ধ চাল ও ধান কেনার সময়সীমা ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আতপ চাল কেনা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে কেবিনেট ডিভিশন সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন সভাপতিত্ব করেন।

চাল আমদানি

বৈঠক শেষে খাদ্য সচিব মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, বাজারে চালের দাম সহনীয় রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন সরকারিভাবে আমদানি হবে। বাকি ২ লাখ মেট্রিক টন আসবে বেসরকারিভাবে। দামের তারতম্যের হিসেবে ভারত, মিয়ানমার,  ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া  থেকে আসবে এসব চাল। 

তিনি জানান, ধানের দাম গেলো বারের চেয়ে ২ থেকে ৩ টাকা বেড়ে যাওয়ায় চাল সংগ্রহের দামও এবার বেশি ধরা হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচির ওপর জোর দিচ্ছে সরকার।

পণ্য সরবরাহ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে সরবরাহ ঠিক রাখতে চাল, চিনি, সার, গম এই চার পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রমজানকে সামনে রেখে ছোলা, চিনি, তেল, খেজুর আমদানি করবে সরকার যাতে বাজারে সরবরাহ ঠিক রেখে দাম সহনীয় পর্যায়ে থাকে।

তিনি জানান, মাছ, মাংস, দুধ, ডিমসহ নিত্যপণ্যের যোগান ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাজারে এসব পণ্যের সরবরাহের ঘাটতি মেটাতে মনিটরিং জোরদার করা হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম