অনলাইনে আয়কর পরিশোধে খরচ কমলো, সর্বোচ্চ ফি ৫০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ২১:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২১:৫১

ব্যাংকের যেকোনও ধরনের কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সার্ভিসেস (এমএফএস) ব্যবহার করে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে প্রতি লেনদেনে ২০ টাকা ফি নেওয়া যাবে। ২৫ হাজার টাকার বেশি হলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।

এমএফএস বা পিএসপি (লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান) ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। এ ফি-এর মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে।

এরআগে, গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে একটি চিঠি পাঠিয়ে জানায় যে, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএস/পিএসপির মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে উচ্চ হারে মাশুল (ফি) কেটে রাখা হচ্ছে।

এনবিআর চিঠিতে মাশুল কমানোর অনুরোধ জানায়। কেন্দ্রীয় ব্যাংক সে অনুরোধের ভিত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ অক্টোবর জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধে এতদিন ১ দশমিক ৬ শতাংশ ফি নেওয়া হচ্ছিল।

এনবিআর চিঠিতে উল্লেখ করেছে, উচ্চ মাশুলের কারণে ইলেকট্রনিক পদ্ধতিতে (ই-রিটার্ন) আয়কর পরিশোধে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এনবিআর সর্বোচ্চ ২০ টাকার মধ্যে ফি রাখার প্রস্তাব করে।

চলতি ২০২৪–২৫ কর বছরে রিটার্ন দাখিল এবং কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করেছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম