ভারত থেকে বাংলাদেশে গ্যাসঅয়েল বহনকারী ট্রেনকে শ্রিংলার শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৩:০৮আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৫৩

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ভারত থেকে গ্যাসঅয়েল বহনকারী ট্রেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। দিনাজপুরের পার্বতীপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান উপস্থিত ছিলেন।
ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ট্রেনে করে গ্যাসঅয়েল আমদানি করছে। গ্যাসঅয়েল বহনকারী শুভেচ্ছা ট্রেনের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারের পক্ষ থেকে।
অনুষ্ঠানে শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে জ্বালানি খাতে, এটি একটি যুগান্তকারী ঘটনা। গতবছর বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্পাদিত ‘নতুন প্রজন্ম, নয়া দিশা’ শীর্ষক যৌথ ঘোষণার আলোকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দেশটিকে সহযোগিতা করতে পেরে আমরা দারুণভাবে আনন্দিত।
আমি নিশ্চিত যে, অচিরেই আমরা বাংলাদেশে গ্যাসঅয়েল সরবরাহের লক্ষ্যে গত ২০ এপ্রিল ২০১৫ নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) উদ্বোধন করতে পারবো। এটি জ্বালানি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতার সেরা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, রেলওয়ে, টেলিকম এবং সাইবার যোগাযোগসহ সম্পর্কের অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী ভারত।

/এফএস / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম