ময়মনসিংহে ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

লোডশেডিং থেকে মুক্তির আশা মুক্তাগাছাবাসীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯

ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামীণ জনপদ নিমুরিয়া এলাকায় ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলছে। চলতি বছর জুন থেকে এই সৌর বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের কাজটি করছে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড (এমএসইএল) নামে একটি কোম্পানি।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মুক্তাগাছা উপজেলায় শীত মৌসুমে ৩০ মেগাওয়াট এবং গরমের মৌসুমে ৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এরমধ্যে পল্লী বিদ্যুতের সমিতি ৬০ থেকে ৭০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে। এমএসইএল-র কেন্দ্র থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলে লোডশেডিং কমে আসবে বলে আশা করছে মুক্তাগাছাবাসী।

সংশ্লিষ্টরা জানান, দেশের উৎপাদনশীলতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড (এমএসইএল) নামে প্রকল্পটি ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে জুলস্ পাওয়ার লিমিটেড। উপজেলার নিমুরিয়া গ্রামের ৭৪ একর জমির ওপর গত বছরের মে মাসে ২০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরির কাজ শুরু করে। পরিবেশবান্ধব এই সৌরবিদ্যুৎ চলতি বছরের জুনে জাতীয় গ্রিডে যুক্ত করা হবার কথা রয়েছে।

জুলস্ পাওয়ার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন ও এইচআর) মো. মেহেদুল ইসলাম জানান, এই বিদ্যুৎ ওই অঞ্চলে শিল্পায়ন ও কল-কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করবে বলে আমরা আশা করছি।

এ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও শিল্পায়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি হবে উল্লেখ করে তিনি আরও জানান, এ প্রকল্পের ১ হাজার ৯৭৮ জন কর্মী এই কাজের সঙ্গে জড়িত। যাদের সবাই স্থানীয় বাসিন্দা। প্রকল্পের কারণে এলাকার জনবসতির এবং মানুষের জীবনমানের উন্নয়ন হবে। কৃষি উন্নয়নের পাশাপাশি উৎপাদনশীল শিল্প কলকারখানা বৃদ্ধি পাবে।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, আমাদের ইউনিয়নের বাসিন্দারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাবঞ্চিত। পল্লী বিদ্যুৎ থেকে অল্প কিছু পরিবার বিদ্যুৎ সুবিধা পেলেও অধিকাংশ এলাকার মানুষ তা পায় না। এছাড়া যারা বিদ্যুৎ সুবিধা পায় তারাও দিনের বেশিরভাগ সময় লোডশেডিংয়ে পড়েন। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুৎ সমস্যা থাকবে না বলে আমরা আশা করছি।

অন্যদিকে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাজহারুল ইসলাম বলেন, মুক্তগাছা উপজেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। ফলে লোডশেডিং ও ভোল্টেজ সমস্যা হচ্ছে। এমএসইএল-এর প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ উৎপন্ন শুরু হলে মুক্তাগাছাবাসী অনেক উপকৃত হবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি