অন্য ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলায় খরচ দ্বিগুণ বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩

অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলায় খরচ বাড়ছে। এবার থেকে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে একবারে ২০ হাজার টাকার বেশি বা মাসে ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার ৩০ টাকা চার্জ দিতে হবে। বর্তমানে এ চার্জ ১৫ টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, ‘অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে নগদ টাকা তোলার ক্ষেত্রে প্রতি মাসে প্রথম ৫টি লেনদেনে গ্রাহকের কাছে আগের মতোই ১৫ টাকা চার্জ করা যাবে। তবে প্রতিবার সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহক।’

আরও বলা হয়েছে, ‘কোনও গ্রাহক ২০ হাজার টাকার বেশি বা প্রতি মাসে ৫ বারের বেশি অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে চাইলে দ্বিগুণ চার্জ পরিশোধ করতে হবে।’

অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহারে কার্ড ইস্যু করা ব্যাংকের খরচও বাড়ানো হয়েছে নতুন নির্দেশনায়।

সেখানে বলা হয়েছে, ‘এখন থেকে ব্যাংকগুলোকে এ ধরনের প্রতি লেনদেনের বিপরীতে ৩০টাকা চার্জ পরিশোধ করতে হবে। আগে ব্যাংকগুলোকে ২০ টাকা চার্জ দিতে হতো। যে ব্যাংকের এটিএম ব্যবহার করা হবে, চার্জের অ্যামাউন্ট সে ব্যাংক পাবে।’

এছাড়া, অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নিদিষ্ট করে দেওয়া হয়েছে সার্কুলারে।

সেখানে বলা হয়েছে, ‘কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ ২০ টাকা এবং এর বেশি অ্যামাউন্ট পরিশোধে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে ব্যাংক।’

এছাড়া, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে লেনদেনের ১ শতাংশ বা ৩০ টাকার মধ্যে যেটি কম, সেটি চার্জ করা যাবে। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম