ছয় মাসে ভ‍্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮

জুলাই-আগস্টের ধাক্কা সামলে জাতীয় রাজস্ব বোর্ড নতুন নিবন্ধন প্রদানে গত ৬ মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও আগস্ট মাসে এ হার নেতিবাচক ছিল ২৫ শতাংশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যার ফলে তিনি দায়িত্ব নেওয়ার পরবর্তী ছয় মাসে বিগত একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দেওয়ার মাধ্যমে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্যে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যার জন্য নতুন ভ্যাট নেট বাড়ানোর কোনও বিকল্প নেই। গত আগস্ট ২০২৩ মাসে নিবন্ধন সংখ্যা ছিল ৫৬৪৪টি কিন্তু আগস্ট ২০২৪ মাসে নিবন্ধন সংখ্যা কমে ৪২২৮টি হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরবর্তীকালে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তারা নতুন ভ্যাটদাতা শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে ভ‍্যাটযোগ‍্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ‍্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন দেওয়া ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দিয়েছে। এছাড়া সব কর্মকর্তাকে নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য মেধাজাত কর্মকাণ্ডের মাধ্যমে আউট অব দ্য বক্সে কাজ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের কর্মপ্রবণতা, দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিবন্ধন সংখ্যা প্রবৃদ্ধিতে সফল কর্মকর্তাকে ‘বিশেষ স্বীকৃতি’ দেওয়া হবে।

এতে আরও বলা হয়, ভ‍্যাট নেট বৃদ্ধিতে এনবিআর দৃঢ় পদক্ষেপ নিয়েছে। বর্তমান ধারা অব‍্যাহত থাকলে পরবর্তী ছয় মাসে নতুন নিবন্ধন সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রত‍্যাশা এনবিআরের। এ জন্য সর্বস্তরের অংশীজন, ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিসহ সবাইকে ইতিবাচক মনোবৃত্তি গ্রহণ ও সহযোগিতার জন্য অনুরোধ করা হয়। 

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম