শেষ হলো নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ২০:০২আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২০:০২

নারী উদ্যোক্তাদের নিয়ে তিনদিনব্যাপী “আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ২০২৫” শেষ হয়েছে। শনিবার (৮ মার্চ) উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত এ মেলার ছিল শেষ দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরান, পাকিস্তানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে তাদের ব্যবসার প্রসারে সহায়ক ভূমিকা রেখেছে এই মেলা।

৮ মার্চ (শনিবার) বিকাল ৩টায় মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং মেলার দ্বিতীয় ও তৃতীয়দিনে আয়োজিত স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

শেষ হলো নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।

৬ মার্চ রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে এই মেলার উদ্বোধন করা হয় এবং তিন দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয় করেছেন। তিনদিনের এ আয়োজনে প্রথম দিন ছিল মেলার উদ্বোধন, ২য় এবং ৩য় দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলাকে বর্ণিল করেছে। দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, নকশা করা পোশাক, গহনা, হোম ডেকর, সৌন্দর্য সামগ্রীসহ নানা ধরনের সৃজনশীল পণ্য মেলায় প্রদর্শিত হয়। নারীরা দেশি পণ্যের সঙ্গে বিদেশি পণ্যেরও সমারোহ ঘটিয়েছেন।

মেলার বিশেষ আকর্ষণ “জুলাই কর্নার” দর্শকদের দৃষ্টি কেড়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা সাহসী নারীদের স্মরণে সাজানো হয়েছিল। এছাড়াও, তিনশত শিক্ষার্থী নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলায় একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আওয়াল বলেন, আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫-এর তিন দিনের আয়োজনে যারা উপস্থিত হয়ে, অংশগ্রহণ করে আমাদের অনুপ্রাণিত করেছেন,  উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)- এর পক্ষ থেকে তাদের কাছে আমারা কৃতজ্ঞ।

/এসআই/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের