এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ২২:০৬ আপডেট : ০৬ মে ২০২৫, ২২:২৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।

মঙ্গলবার (৬ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

চলতি অর্থবছরে (২০২৪-২৫) এডিপির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। তবে বাস্তবায়ন সক্ষমতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সংশোধন করে কমানো হয়। নতুন খসড়া অনুযায়ী, আগামী অর্থবছরে মোট বরাদ্দের মধ্যে স্থানীয় উৎস থেকে পাওয়া যাবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বিদেশি প্রকল্প সহায়তা থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা।

খসড়া এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ধরা হয়েছে ১ হাজার ১৪২টি। আগের বছরের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে অবকাঠামো ও জনসেবামূলক খাতগুলো।

খাতে খাতে বরাদ্দ
বরাদ্দের দিক থেকে এবারও শীর্ষে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এই খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত—৩২ হাজার ৩৯২ কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা তৃতীয় সর্বোচ্চ।

গৃহায়ণ ও নগর উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা; স্বাস্থ্য খাতে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা এবং কৃষি খাতে বরাদ্দ থাকছে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা।

এ ছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মে মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এডিপি উপস্থাপন করা হবে। এনইসি সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে সরকারের নানা উদ্যোগ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির