এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৭:১০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:৪৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২৯ জুন) বিকালে সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ‘‘অতি জরুরি আমদানি-রফতানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার স্বার্থে সরকার এনবিআরের আওতাধীন কাস্টমস হাউজ, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব স্তরের চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে চিহ্নিত করেছে।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের বাজেট বাস্তবায়নে উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনার প্রধান অন্তরায় হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় রাজস্ব আহরণ অনেক কম, যার পেছনে রয়েছে ব্যবস্থাপনাগত দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই বাস্তবতায় সরকার জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে—যা সব অংশীজনের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছে।’

দুই মাস ধরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি ও শাটডাউনের মতো কর্মসূচি চালিয়ে আসছেন। এর ফলে দেশের আমদানি-রফতানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আন্দোলনের নামে চলমান এই কর্মকাণ্ড পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। এটি জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের পরিপন্থি। সরকারের পক্ষ থেকে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে তারা অনমনীয় অবস্থানে রয়েছে।’

সরকার এও বলেছে, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে কর্মস্থলে ফিরে যাবেন এবং জাতীয় স্বার্থ-পরিপন্থি ও আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। অন্যথায়, জনগণের স্বার্থ ও দেশের অর্থনীতির সুরক্ষায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, এনবিআরের চলমান অচলাবস্থা ইতোমধ্যে দেশের বাণিজ্যিক কার্যক্রমে অপূরণীয় ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি-রফতানি প্রক্রিয়া, শুল্ক আদায় ও পণ্য খালাস কার্যক্রম।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের