‘এনবিআর কর্মকর্তাদের কলম বিরতিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ২১:৫৩আপডেট : ১৫ মে ২০২৫, ২১:৫৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির ঘোষণার পর কাস্টমস ও আয়কর বিভাগের কর্মকর্তাদের চলমান কলম-বিরতি কর্মসূচির কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর একটি হোটেলে আসন্ন বিজিএমইএ নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এনবিআর বিলুপ্তির পর নবগঠিত ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে তা রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারবে। তবে চলমান অচলাবস্থার কারণে রফতানিনির্ভর খাতসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর দায়ের করা কিছু মামলায় সৎ ও সম্মানজনক ব্যবসায়ীরাও অভিযুক্ত হয়েছেন। এতে শুধু দেশে নয়, আন্তর্জাতিক ক্রেতাদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।

এ সময় সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান মো. আবুল কালামসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য বিজিএমইএ নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্যানেলের প্রার্থীরা ৩৫ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, গত সোমবার (১২ মে) রাতে সরকার এনবিআর বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর থেকেই কাস্টমস ও আয়কর বিভাগের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এর অংশ হিসেবে বুধবার (১৪ মে) এনবিআরের সব কার্যালয়ে তিন ঘণ্টার কলম-বিরতি পালন করেন কর্মকর্তারা, যার প্রভাব মাঠপর্যায়ের রাজস্ব আদায় ও ব্যবসায়িক কার্যক্রমে স্পষ্টভাবে পড়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান