কর্মবিরতি প্রত্যাহার হলেও এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২১:৩০আপডেট : ২৫ মে ২০২৫, ২১:৩০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তবে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

রবিবার (২৫ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আজকের ঘোষণায় স্পষ্ট হয়েছে যে, এনবিআর বিলুপ্ত হচ্ছে না। বরং একে সরকারের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে শক্তিশালী করা হবে। পাশাপাশি রাজস্ব নীতি প্রণয়নের জন্য আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন এবং চলতি অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন না আনা পর্যন্ত তা কার্যকর না করার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, সরকারের এ ঘোষণার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব সংস্থা প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ মে) থেকে ঘোষিত কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে সংগঠনটির দ্বিতীয় দাবি— এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না আসায় তার বিরুদ্ধে চলমান অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে সোমবার দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির পর ১৪ মে থেকে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে কর্মসূচি পালন করে আসছিলেন।

তাদের চার দফা দাবি
১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা
২. এনবিআর চেয়ারম্যানকে অপসারণ
৩. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ এবং
৪. অংশীজনদের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা

অর্থ উপদেষ্টার দফতর থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনবিআরকে একটি বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে এবং রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা কাঠামো পৃথকীকরণে সংশোধিত অধ্যাদেশ চূড়ান্ত করা হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। তার আগে পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না।

এ ঘোষণার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হলেও, এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন