অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে এখনই নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৭:৪৩আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:৪৩

বিনিয়োগে আস্থা ফেরাতে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে এখনই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ অর্থবছরের ওপর সংস্থার পর্যালোচনা প্রতিবেদনের উপস্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

ফাহমিদা খাতুন বলেন, ‘সরকার ইতোমধ্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়কাল উল্লেখ করেছে। যদিও এতে একটি আনুষ্ঠানিক কাঠামো রয়েছে, তারপরও স্পষ্ট দিনক্ষণ ঘোষণা দিলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরবে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার উদ্যোগ নিলেও সেগুলো যথাযথভাবে সমন্বিত হচ্ছে না। অনেক ক্ষেত্রেই সংস্কার প্রচেষ্টায় বাধা সৃষ্টি হচ্ছে, যা কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।’

সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুধুমাত্র সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হওয়াই বিনিয়োগে ধীরগতির একমাত্র কারণ নয়। বরং জ্বালানি সংকট, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতিই বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির চাপে ভুগছেন। সরকার কিছু পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি এখনও সহনীয় মাত্রায় নামেনি।’

সিপিডির প্রতিবেদনে বলা হয়, আসন্ন অর্থবছরে সরকারকে প্রতিষ্ঠানগত সক্ষমতা বৃদ্ধি, পরিচালন কাঠামোর উন্নয়ন এবং নীতি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ওপর জোর দিতে হবে। শুধু দৃশ্যমান ও সাহসী সংস্কারই ভবিষ্যতে টেকসই অর্থনীতি, বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
জ্বালানি সংকট সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে: দেবপ্রিয়
মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও বিনিয়োগ সংকট মোকাবিলার পরামর্শ সিপিডির 
এখন সরকারের কাছে পৌঁছানো যায়, আগে সম্ভব ছিল না: বিজিএমইএ সভাপতি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের