অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মে ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৪৫

ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটি সামনে রেখে অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে। বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

প্রথা অনুযায়ী, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে তাদের কেনাবেচার বিস্তারিত তথ্যসহ ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। তবে, এবারের ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি থাকায় রিটার্ন জমা দেওয়ার সময়সীমা চার দিন বাড়ানো হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫ লাখ ৮ হাজার। এর মধ্যে প্রতি মাসে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করে। এদের মধ্যে ৩ লাখেরও বেশি প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দেয়, যা কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নির্দেশ করে।

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের সুবিধার্থে ও সময়মতো রিটার্ন জমা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে ভ্যাট রিটার্ন দাখিলের হার আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই রিটার্ন জমা দিতে অনুরোধ করা হচ্ছে, যাতে পরে কোনও জরিমানা বা জটিলতার সম্মুখীন না হতে হয়।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম