ঢাকায় শুরু হয়েছে অবকাঠামো নির্মাণ খাত নিয়ে ৩ দিনের প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ মে ২০২৫, ২৩:০০আপডেট : ২৯ মে ২০২৫, ২৩:১৯

ঢাকায় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জামাদির ওপর তিন দিনব্যাপী সেইফকন-২০২৫ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড প্রদর্শনীর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান অবকাঠামো খাতে আধুনিক প্রযুক্তি ও টেকসই ম্যাটারিয়াল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাইনিজ এন্টার প্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, গৃহায়ন ও ভবন গবেষণা কেন্দ্রের (এইচবিআরসি) নির্বাহী পরিচালক মো. আবু সাদেক, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এবিসিসিআই) সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এফইএসসিএবি সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী