আইএমএফের ঋণ: একসঙ্গে মিলতে পারে ১৩০ কোটি ডলার

বাংলা ট্রিবিউনে রিপোর্ট
১৪ জুন ২০২৫, ২২:০৮আপডেট : ১৪ জুন ২০২৫, ২২:০৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদের আগামী সভায় বাংলাদেশের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব উঠছে। আইএমএফের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জুন এ বৈঠক অনুষ্ঠিত হবে। পর্ষদের অনুমোদন মিললে বাংলাদেশ একসঙ্গে ১৩০ কোটি মার্কিন ডলার পাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন পর্ষদের বৈঠকে বাংলাদেশের ঋণ কর্মসূচির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রতিবেদনের আলোকে অনুমোদন মিললে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হবে।

২০২৩ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে তিন বছর ছয় মাস মেয়াদি মোট ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন করে আইএমএফ। এ কর্মসূচির আওতায় বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) ও বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) বাবদ ৩৩০ কোটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) থেকে ১৪০ কোটি ডলার পাওয়ার কথা।

উল্লেখ্য, আরএসএফ হচ্ছে আইএমএফের একটি নতুন তহবিল এবং বাংলাদেশই এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে এ তহবিল থেকে ঋণ পাচ্ছে।

এরইমধ্যে প্রথম কিস্তিতে বাংলাদেশ ৪৭ কোটি ৬৩ লাখ, দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ এবং তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার পেয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ২৩১ কোটি ডলার ছাড় হয়েছে। বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার।

মূলত চলতি হিসাবের ঘাটতি, টাকার অবমূল্যায়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার ২০২২ সালে এ ঋণ প্রক্রিয়া শুরু করে। তবে চতুর্থ কিস্তির অর্থ গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা থাকলেও শর্তপূরণ বিশেষ করে বিনিময় হার বাজারচালিত করার বিষয়ে অগ্রগতির অভাবে তা পিছিয়ে যায়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকার জানায়, চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের প্রক্রিয়া চলবে। এপ্রিল মাসে আইএমএফ মিশনের ঢাকা সফরেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর ১২ মে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয় এবং দেশীয় মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারচালিত করা হয়।

পরবর্তীতে ১৪ মে আইএমএফ এক বিবৃতিতে জানায়, ঋণ ছাড়ের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি পর্ষদ সভায় তোলা হবে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের অতিরিক্ত ৭৬ কোটি ডলার ঋণের অনুরোধের কথাও জানায় সংস্থাটি। বাড়তি অর্থ মিললে মোট ঋণ দাঁড়াবে ৫৪০ কোটি ডলার।

বিবৃতিতে আইএমএফ ব্যাংক খাত সংস্কার, রাজস্ব আদায়ে সক্ষমতা বৃদ্ধি ও বিনিময় হার বিষয়ে আরও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলবে আগামী কয়েক মাস
চার সংস্কারে ধীরগতি নিয়ে উদ্বেগ আইএমএফের 
‘আর্থিক সংস্কার-রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফের মনোভাব ইতিবাচক’ 
সর্বশেষ খবর
ভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
চট্টগ্রামে বন্যাভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
যেখানে হবে বিশ্বকাপের মহারণ: জেনে নিন ফাইনালের ভেন্যুর অজানা গল্প
যেখানে হবে বিশ্বকাপের মহারণ: জেনে নিন ফাইনালের ভেন্যুর অজানা গল্প
নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, দ্বিমত মার্কিন গোয়েন্দাদের
নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, দ্বিমত মার্কিন গোয়েন্দাদের
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী