ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৯:০৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯:০৫

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জন্য জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন একজন গ্রাহক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী, প্রবাসী, বিদেশ থেকে ফিরে আসা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং নারী উদ্যোক্তারাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন।

ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস পর্যন্ত গ্রাহককে কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পেতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা। বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ তহবিল ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। ফলে সুবিধাভোগীরা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নয়, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঢাবির ১১ শিক্ষার্থী পেলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
হোস্টেলে ঘুমন্ত শিক্ষার্থীর বিছানায় ভেঙে পড়লো ক্যাবিনেট, এরপর যা হলো
সর্বশেষ খবর
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি