বিকাশ অ্যাপে এখন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ২১:৩০আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৩০

বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ডিজিটাল ঋণ নিতে পারবেন। দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক দ্য সিটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে এ ঋণসেবার সর্বোচ্চ সীমা সম্প্রসারণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ। এতে বলা হয়, এখন থেকে যোগ্য গ্রাহকেরা যেকোনও সময় বিকাশ অ্যাপ থেকে সহজেই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকের পূর্ববর্তী লেনদেন ইতিহাস ও ঋণমান বিশ্লেষণ করে সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হবে কে কত টাকার ঋণ পাবেন।

২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল ন্যানো ঋণসেবা এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে। এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ বার ডিজিটাল ঋণ বিতরণ করা হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

ঋণ নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও কাগজপত্রবিহীন। গ্রাহকেরা বিকাশ অ্যাপে ‘লোন’ আইকনে ট্যাপ করে অনুমোদিত সীমার মধ্যে ঋণের পরিমাণ নির্বাচন করে পিন নম্বর দিয়ে কনফার্ম করলেই তাৎক্ষণিকভাবে টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঋণ পরিশোধের জন্য রয়েছে সর্বোচ্চ ছয় মাস সময়। মাসিক কিস্তিতে এই টাকা ফেরত দিতে হবে এবং নির্ধারিত দিনে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করাও যাবে—এক্ষেত্রে কেবল ব্যবহৃত সময়ের জন্য সুদ পরিশোধ করতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।

বিকাশ জানিয়েছে, গ্রাহকের চাহিদা ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটাতেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে ঋণের সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, সহজলভ্য এই ঋণসেবা আর্থিক খাতে একটি কার্যকর ও উদ্ভাবনী উদাহরণ হয়ে উঠবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
‘নতুন কায়দায়’ পথে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা
সর্বশেষ খবর
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা