টাকা নিয়ে বের হলেই টার্গেট, বাগেরহাটে ছিনতাইয়ের দৌরাত্ম্য

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭

বাগেরহাটের কচুয়ায় এবার বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সাইনবোর্ড মোড়ের গোলচত্বরের কাছে এ ঘটনা ঘটে। গত দুই মাসে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় বিকাশ, বাংলালিংক ও ডাচ্‌-বাংলা ব্যাংকের কর্মীসহ বিভিন্ন ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন।

আহত বাচ্চু শেখ বাগেরহাটের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন তার পথ আটকায়। তারা তার হাতে থাকা ব্যাগ টানাটানি শুরু করে। বাচ্চু ব্যাগ না ছেড়ে ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা ব্যাগ থেকে চাপাতি বের করে তাকে কোপানোর চেষ্টা করে। আশপাশের লোকজনকেও চাপাতি দেখিয়ে ভয় দেখায় তারা। একপর্যায়ে বাচ্চুকে চাপাতি দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা। তিনি সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সুযোগে ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায় তারা।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর কুদরতী বলেন, প্রতিষ্ঠানের ডিএসওরা বিকাশ এজেন্টদের নগদ টাকা ও ই-মানি সরবরাহ করেন। প্রতিদিনের মতো রবিবার সকালে অফিস থেকে টাকা নিয়ে সাইনবোর্ড বাজারে যান বাচ্চু। পথে কয়েকটি দোকানে লেনদেন শেষে বাজারে পৌঁছে মোটরসাইকেল রেখে একটি দোকানে লেনদেন করেন তিনি। পরে রাস্তা পার হয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রাখতে চাইলে তারা চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে কিছুটা ছিলে আহত হন। পড়ে যাওয়ার পরও দুর্বৃত্তরা তাকে কোপানোর চেষ্টা করে। পরে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

হুমায়ুন কবীর জানান, ব্যাগে ৬ লাখ টাকা ছিল। লেনদেনের কারণে টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

কচুয়া থানার ওসি আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় একই কায়দায় বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনতাই হয়। দুটি মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে তার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া গত ২৮ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এর আগে ১ সেপ্টেম্বর বাগেরহাটের ডাচ্‌-বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি।

/আরএইচ/
সম্পর্কিত
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ