এনবিআর সংস্কারে ছয় সদস্যের সমন্বয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৫, ০৮:৩৫আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৩৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয় সাধনের জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজ, সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান এবং সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ।

আদেশে বলা হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন এবং এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ববিষয়ক পরামর্শক কমিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণে এই কমিটি কাজ করবে।

বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট এক্সাইজ) ক্যাডারের ছয়জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এ কমিটি রাজস্ব সংস্কারবিষয়ক কার্যক্রম এগিয়ে নিতে পরামর্শক কমিটির সঙ্গে একাধিক সভা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। একইসঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবে।

প্রসঙ্গত, গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির মাধ্যমে এনবিআর বিলুপ্তির প্রক্রিয়া শুরু হলে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে সারাদেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

চার দফা দাবিতে চলা এই আন্দোলন ১৩ দিন পর, ২৫ মে রাতে অর্থ উপদেষ্টার দফতর থেকে দাবি আংশিক মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর স্থগিত করা হয়। দাবি চারটি ছিল—

১. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিল,

২. এনবিআর চেয়ারম্যানের অপসারণ,

৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ, এবং

৪. সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা।

আন্দোলন প্রত্যাহার করা হলেও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঐক্য পরিষদ এখনও অনড় রয়েছে।

এই প্রেক্ষাপটেই রাজস্ব কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ছয় সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করা হলো।

/জিএম/এমএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম