কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১১:৩৭আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:৩৭

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে পরিচালিত এই কর্মসূচির ফলে সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

শনিবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে জড়ো হতে থাকেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল সাড়ে ১০টার দিকে এনবিআর ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।

রাজধানী ছাড়িয়ে জেলায় জেলায় কর্মসূচি

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিস থেকে কর্মকর্তা-কর্মচারীরা যোগ দিচ্ছেন এই আন্দোলনে। ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিকে সফল করতে দল বেঁধে তারা আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে অবস্থান নিচ্ছেন। এনবিআর ভবনের সামনের ফুটপাতজুড়ে অবস্থান কর্মসূচি চলছে, যেখানে অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন।

প্রশাসনিক কড়াকড়ি ও পাল্টা হুঁশিয়ারি

আন্দোলনের মধ্যে এনবিআর ভবনে প্রবেশে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করা হয়েছে। দফতরে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা বলছেন, প্রশাসনিক চাপ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চাই তারা।

আন্দোলনে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা (ছবি: নাসিরুল ইসলাম)

আলোচনার প্রস্তাব

চলমান উত্তেজনার মধ্যে আগামী মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, শুধু আলোচনার আশ্বাসে নয়, বাস্তব পদক্ষেপেই তারা দেখতে চান কাঙ্ক্ষিত পরিবর্তন।

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণ, স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তারা বলছেন, কর প্রশাসনের সংস্কার ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম