শাটডাউন চলবে: আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৭:২৩আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭:২৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের কোনও সমাধান হয়নি বলে জানিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সংগঠনটি জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘মার্চ টু এনবিআর’ ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি আগের মতোই চলবে।

রবিবার (২৯ জুন) বিকালে রাজধানীর এনবিআরের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।

তিনি বলেন, ‘সরকার একতরফাভাবে এনবিআরের সব স্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে। এটি আমাদের দাবি ও বাস্তব সংকটের প্রতি চরম উদাসীনতা ও অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।’

সেহেলা সিদ্দিকা আরও বলেন, ‘আমরা বারবার আলোচনার আহ্বান জানালেও সরকার প্রশাসনিক দমননীতির আশ্রয় নিচ্ছে। এনবিআর পুনর্গঠন ও রাজস্ব সংস্কার নিয়ে আমাদের ১১ দফা যৌক্তিক দাবি রয়েছে, যেগুলোর কোনও সুরাহা ছাড়াই আমাদের কর্মবিরতির বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সংগঠনের নেতারা জানান, সোমবার (৩০ জুন) সকাল ১১টায় এনবিআর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দেশের সব কর অঞ্চল, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনেও শাটডাউন কর্মসূচি বহাল থাকবে।

একইসঙ্গে তারা বলেন, আমরা সরকারকে আবারও আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। দাবি মেনে নেওয়া হলে আমরা আন্দোলন প্রত্যাহার করতে প্রস্তুত। কিন্তু দমন-পীড়ন চালিয়ে এই ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখা যাবে না।

প্রসঙ্গত, গত দুই মাস ধরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। এতে দেশের রাজস্ব আহরণ, আমদানি-রফতানি কার্যক্রম এবং বাজেট বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ছে বলে ব্যবসায়ী মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর আগে একই দিন বিকালে সরকার এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম