‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১২:৩৯আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬:৩৫

ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের নাম পরিবর্তন করে দুটি বিভাগ করা হচ্ছে। এগুলো হলো, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।

রবিবার (১৩ জুলাই) সকালে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এনবিআরকে দুই বিভাগ করার ক্ষেত্রে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধনের সুপারিশ করা হবে। অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। তবে এনবিআর দুই বিভাগ করার বিষয়ে এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই।

তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করা হয়। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। এ কারণে এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম