বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৫, ২০:০৬আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০:০৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় দ্বিতীয় দফায় আরও ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, একই দিন প্রথম দফায় আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দুই দফায় মোট ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সাময়িক বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত কমিশনার) হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম, কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া, খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২২ জুন এনবিআরের জারি করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলে ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণমূলক আচরণ করেছেন অভিযুক্ত কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী, তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা প্রাপ্য খোরপোশ ভাতা পাবেন।

প্রসঙ্গত, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল কর্মকর্তা-কর্মচারী বদলির আদেশকে ‘প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক’ দাবি করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান। ওই ঘটনার প্রেক্ষিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম