বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেসকোড’ নির্দেশনা প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১১:৫০আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:০৪

বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরিধান বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে কোনও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনও অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাগত পরিবেশ বজায় রাখতে কর্মকর্তাদের মার্জিত পোশাক পরার পরামর্শ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে বিষয়টি শুধু বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে এ নিয়ে কোনও নীতিগত নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, "বিষয়টি মিডিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত গভর্নর মহোদয়ের নজরে এলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি এ মুহূর্তে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।"

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

পোশাক নিয়ে সার্কুলারটি পরামর্শমূলক, ব্যক্তিস্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম