পোশাক নিয়ে সার্কুলারটি পরামর্শমূলক, ব্যক্তিস্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১০:৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:৫৮

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনাকে ‘পরামর্শমূলক’ বলে ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এই সার্কুলারের মাধ্যমে মাত্রাতিরিক্ত কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হয়েছে। তবে অফিসে পোশাক পরিধানের ক্ষেত্রে কারও ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হবে না। বিবৃতিটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ গত ২১ জুলাই একটি সার্কুলার জারি করে। তাতে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না অথবা অন্যান্য শালীন পেশাদার পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়। এছাড়া ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ পরার পরামর্শ দেওয়া হয়।

পুরুষদের জন্য নির্দেশনায় বলা হয়, তারা যেন লম্বা বা হাফহাতা ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরিধান করেন। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা নিরুৎসাহিত করা হয়েছে। নির্দেশনা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে বলেও ওই সার্কুলারে উল্লেখ করা হয়।

তবে বাংলাদেশ ব্যাংক পরবর্তী বিবৃতিতে জানিয়েছে, কর্মক্ষেত্রে বিভিন্ন বয়সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোশাকের বৈচিত্র্য দেখা যায়। এসব পার্থক্য থেকে সৃষ্ট মানসিক দূরত্ব কমিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির পরিবেশ গড়ে তুলতেই এই সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিবৃতিতে আরও বলেন, "এই সার্কুলারটি পরামর্শমূলক। নারী সহকর্মীদের বোরকা কিংবা হিজাব পরার ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।"

বাংলাদেশ ব্যাংক আশাবাদ ব্যক্ত করেছে, সার্কুলারটির মাধ্যমে কর্মস্থলে পোশাক পরিধানের স্বাধীনতা বজায় থাকবে এবং একটি শালীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি