মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৮:০২আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮:০৫

মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রবিবার (২৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে কাজী আহসান খলিল পদত্যাগপত্র জমা দেন।

এতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি আর মেঘনা ব্যাংকে দায়িত্ব পালন করতে আগ্রহী নন। সে কারণে কর্মচুক্তির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তিনি ২৭ অক্টোবর ২০২৫ কার্যদিবস শেষে ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করছেন।

পদত্যাগপত্রে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদকে অনুরোধ করেছেন, নির্ধারিত তারিখ অনুযায়ী তার পদত্যাগ গ্রহণ করে তাকে ব্যাংকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম এবং ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ (বিআরপিডি)-এর পরিচালক বরাবরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম