বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে স্মারকলিপি দিলেন কর্মকর্তারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৫, ১৩:০৯আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৩:৩৭

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচেতন ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) এই স্মারকলিপি দেওয়া হয়। 

এতে বলা হয়, বিএফআইইউ প্রধানের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানগত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের সুযোগ প্রদানের অভিযোগও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির তালিকায় না থাকা সত্ত্বেও শাহীনুল ইসলামকে বিএফআইইউ-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যা দুঃখজনক।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দুটি দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—

১। এএফএম শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত পরিচালনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।

২। ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে যেসব নিয়োগ দেওয়া হয়েছিল, সে বিষয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ও জনগণের আস্থা রক্ষার্থে এ দাবিগুলো দ্রুত বিবেচনায় নেওয়া জরুরি।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী