গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা, তিতাসের সতর্কবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১১:২৬ আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:২৬

তিতাস গ্যাসের নাম ব্যবহার করে একটি চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে।

জানানো হয়, সম্প্রতি প্রতারকরা ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে। এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নম্বরে অর্থ পরিশোধ করতে বলছে।

তিতাস গ্যাস জানিয়েছে, সংস্থাটি কখনও নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনও কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
বুর্জ খলিফা, ইউনিভার্সাল স্টুডিওর টিকিট ইউপিআইয়ে, বাংলাদেশিরা কি পাবেন এই সুবিধা?
বুর্জ খলিফা, ইউনিভার্সাল স্টুডিওর টিকিট ইউপিআইয়ে, বাংলাদেশিরা কি পাবেন এই সুবিধা?
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান