এনবিআরের আরও তিন কর্মকর্তার বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৭:০৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:০৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। বুধবার (২০ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী—

উপ কমিশনার এইচ এম আহসানুল কবীরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) থেকে বদলি করে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ পদায়ন করা হয়েছে।

সহকারী কমিশনার দিবাকর হালদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম থেকে বদলি করে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) আকছির উদ্দিন মোল্ল্যাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম থেকে বদলি করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের কপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম