একীভূতকরণে সম্মতি দিলো ইউনিয়ন ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার একীভূতকরণ উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত জানায় ব্যাংকটি।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় চার ডেপুটি গভর্নর, রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ন কবির উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন বলেন, ‘আমানতকারীরা টাকা তুলতে আসছেন, কিন্তু আমরা দিতে পারছি না। যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে, ততই সবার জন্য ভালো। এক্ষেত্রে ব্যাংকগুলো একীভূত, পুনর্গঠন বা অন্য কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে।’

তিনি আরও জানান, ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে গেছে। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যাংকটি মারাত্মক সমস্যায় পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকালে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বিকালে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক নির্ধারিত আছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম