কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে রফতানি আয়ের টাকা ছাড় শুরু, শ্রমিকদের বেতন পরিশোধে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৫

অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে রফতানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো। এর ফলে চরম অনিশ্চয়তায় থাকা দুই শতাধিক পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে স্বস্তি পাচ্ছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পোশাক শিল্পের শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংক মারাত্মক তারল্য সংকটে পড়ায় রফতানি আয় দেশে প্রত্যাবাসিত হলেও তা থেকে ব্যাক-টু-ব্যাক এলসি এবং রফতানিকারকদের পাওনা পরিশোধ সম্ভব হচ্ছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা দিতে না পারায় শিল্প কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আপাতত কেবল শ্রমিকদের দুই মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থ ছাড় করা হয়েছে।’

প্রসঙ্গত, চলমান সঙ্কট নিরসনে গত ২৬ আগস্ট বিজিএমইএ নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই রফতানি আয়ের অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী