আগামী বছর থেকে অনলাইনে করপোরেট ট্যাক্স দাখিলের সুযোগ

বাংলা ট্রিবিউন রির্পোট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকেই করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিল করা যাবে। একইসঙ্গে করপোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্সের জন্য আলাদা অ্যাপ চালু করা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর এনবিআর মাল্টিপারপাস হলে ‘ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিলের উদ্যোগ নিয়েছি। করপোরেট ও ইনকাম ট্যাক্সের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এতে করদাতাদের দৌড়াদৌড়ি কমবে, সময় বাঁচবে এবং ঘরে বসেই সব কাজ সম্পন্ন করা যাবে।’

তিনি আরও বলেন, ‘নতুন অ্যাপের বড় সুবিধা হলো—এটি আমরা নিজেরাই তৈরি করেছি। ফলে কোনও সমস্যা হলে দ্রুত সমাধান সম্ভব হবে। এভাবে একটি নিজস্ব ডাটাবেজ গড়ে উঠবে, যা ভবিষ্যতে ট্যাক্স ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।’

ব্যাংকিং খাতের সঙ্গে সিস্টেম সংযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, ‘আমরা কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে সিস্টেমটি কানেক্ট করবো। তখন রিটার্ন ফর্মে তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এতে ভুলভ্রান্তি ও সম্পদ লুকানোর সুযোগ কমে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অ্যাপভিত্তিক এই উদ্যোগ সবার জন্যই কল্যাণকর হবে। আমি নিজেও নিয়মিত ট্যাক্স দিই, তবে অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হবে। এতে করদাতা এবং সরকার উভয়ই উপকৃত হবে।’

অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘রাজস্ব খাতে সরকার যে উন্নয়ন করছে, তা অনেকেই স্বীকার করতে চান না। তবে এই উদ্যোগ দ্রুত রাজস্ব আহরণে সহায়তা করবে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী