আড়াই লাখ টাকার কৃষি ঋণে লাগবে না সিআইবি চার্জ

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২০

বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, কৃষি ও পল্লিঋণের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণে কোনও ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ আর নেওয়া হবে না। অর্থাৎ, ব্যাংক ও নেটওয়ার্কের নিজস্ব ব্যবস্থায় কৃষি ঋণ প্রদানের সময় গ্রাহককে সিআইবি রিপোর্টের ফি দিতে হবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কৃষিঋণ বিভাগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে ব্যাংকগুলোকে চার্জ মওকুফের সুযোগ দেওয়া হলেও কিছু প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। পরে কৃষিঋণ ঘোষণার পর কিছু ব্যাংক চার্জ আদায়ের জন্য আবেদন করলেও, নতুন প্রজ্ঞাপনে আগের সিদ্ধান্তকে বহাল রেখে স্পষ্ট করা হয়েছে যে, ২ লাখ ৫০ হাজার টাকার নিচে কৃষি ঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনও চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কৃষকদের ঋণপ্রাপ্তি আরও সহজ ও সুবিধাজনক করা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা যেকোনও ঋণের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক হলেও, ২ লাখ ৫০ হাজার টাকার নিচে ঋণে চার্জ মওকুফ থাকবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের