জুলাই-আগস্টে ৬৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রির্পোট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ ঋণ অনুদানের বিপরীতে উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল বাবদ প্রায় ৬৭ কোটি ডলার পরিশোধ করেছে। একই সময়ে বাংলাদেশকে ৭৫ কোটি ডলার ঋণ-অনুদান দিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর বিপরীতে একই সময়ে পূর্ববর্তী পাশাপাশি চলতি বছরের দুই মাসে অর্থছাড় ও বৈদেশিক প্রতিশ্রুতি বেড়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর জুলাই-আগস্ট মাসে প্রকাশিত বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ইআরডির হিসাব অনুসারে, ঋণ শোধ বেড়েছে। পাশাপাশি অর্থছাড় এবং প্রতিশ্রুতি বেড়েছে।

ইআরডি জানায়, গত বছরের তুলনায় দেশে ঋণের প্রবাহ বাড়িয়েছে উন্নয়ন সহযোগীরা, চলতি বছরের দুই মাসে ৭৫ কোটি ৬ লাখ ডলার ঋণ এলেও গত বছরের একই সময়ে এসেছিল প্রায় ৪৬ কোটি ডলার। কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধ অনেকটাই বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ৬৬ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার আসল এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে।

গত বছরের একই সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ সরকারকে প্রায় ৫৯ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। জুলাই-আগস্ট মাসের হিসাবে স্থানীয় মুদ্রায় ঋণ পরিশোধ ১ হাজার কোটি টাকা বেড়েছে, মোট পরিশোধ করা হয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা। আগের বছরের জুলাইয়ে এর পরিমাণ ছিল ৬ হাজার ৯৬৫ কোটি টাকা। জুলাই-আগস্ট মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ২৪ কোটি ডলারের। আগেরবার একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ডলার।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
১ জুলাই থেকে বন্ধ হচ্ছে ম্যানুয়াল চালান 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী