মঙ্গলবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫

দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এদিন কোনও জুয়েলারি দোকানে কেনাবেচা হবে না।

এর আগে গত শনিবার স্বর্ণের নতুন দর নির্ধারণ করে বাজুস। ঘোষিত দরে ভালো মানের (হলমার্ক করা) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা দরে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন বেশ চড়া। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ২৩ সেপ্টেম্বর দেশে স্বর্ণের ভরির মূল্য বেড়ে দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ। এরপর সামান্য কমলেও দাম এখনও তুলনামূলক উঁচুতেই রয়েছে।

/জিএম/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আরও কমলো
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’