বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর: ডিসিসিআই’র সাবেক সভাপতি

বাংলা ট্রিবিউন রির্পোট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান-উর-রহমান বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ প্রবাহ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) আয়োজিত ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)’ সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ান-উর-রহমান বলেন, ‘সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি মূলত অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আস্থার প্রতিফলন। রাজনৈতিকভাবে নিরপেক্ষ সরকার হিসেবে তারা এই প্রশাসনকে দেখছেন। তবে এটিকে কাঠামোগত নীতি-সাফল্য হিসেবে তুলে ধরা বিভ্রান্তিকর। প্রবাসীরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তাই রেমিট্যান্স পাঠাচ্ছেন বেশি। কিন্তু সরকার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।’

তিনি বলেন, ‘দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনও দুর্বল। সহিংসতা, লাগামহীন অর্থপাচার ও রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছে।’ ‘সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি খারাপ অবস্থায় ছিল, এবং এখনও তাতে তেমন উন্নতি হয়নি’, যোগ করেন তিনি।

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাবিত উদ্যোগের সমালোচনা করে সাবেক ডিসিসিআই সভাপতি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।’ একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘কাগজে-কলমে স্বাধীনতা থাকলেও সততা ও নেতৃত্বের অভাবে সেই স্বাধীনতা কার্যকর হয় না।’

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ যেখানে পুঁজিবাজার মূলধন সংগ্রহে কোনও ভূমিকা রাখছে না।’ এ ব্যর্থতার জন্য তিনি অতীত ও বর্তমান উভয় নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেন।

রিজওয়ান-উর-রহমান মনে করেন, ‘বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দরকার বিশ্বাসযোগ্য নেতৃত্ব ও সুশাসন। অন্যথায় বিদেশি বিনিয়োগ টেকসইভাবে বাড়বে না।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
রফতানি বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ার আহ্বান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী