ই-রিটার্ন দাখিলে সহায়তা: দেশের সব কর অঞ্চলে হেল্প ডেস্ক চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ অক্টোবর ২০২৫, ২১:২১আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

দেশের প্রতিটি কর অঞ্চলে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা এখন নিজ নিজ কর অঞ্চলে সরাসরি উপস্থিত হয়ে বা ফোনের মাধ্যমে ই-রিটার্ন সম্পর্কিত সহায়তা নিতে পারবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে কেন্দ্রীয় একটি কল সেন্টারও চালু করা হয়েছে। করদাতারা ০৯৬৪৩-৭১৭১৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পেতে পারেন।

এ ছাড়া www.etaxnbr.gov.bd–এর ই-ট্যাক্স সার্ভিস অপশনে গিয়ে করদাতারা অনলাইনে সমস্যার বিবরণ জমা দিলে লিখিতভাবে সমাধান পাচ্ছেন বলেও জানিয়েছে এনবিআর।

এরআগে গত ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআরের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল শেষ করেছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত জটিলতার কারণে কোনও করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করলে কাগুজে রিটার্ন জমা দেওয়ার অনুমতি পাবেন।

এ বছরও করদাতাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এনবিআর। ইতিমধ্যে প্রায় ১৫ হাজার করদাতা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

কর পরিশোধের ক্ষেত্রে করদাতারা এখন ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, কিংবা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর দিতে পারছেন। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের স্লিপও তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাচ্ছে। 

এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘করদাতাদের জন্য ই-রিটার্ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে আমরা সারা দেশে হেল্প ডেস্ক চালু করেছি। এতে করদাতাদের সময় ও ভোগান্তি কমবে।’

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান