পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৪আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৪

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে—এমন দাবি সম্পূর্ণ অসত্য।

সোমবার (১৩ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা তুলে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়—এমন কোনও সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। বরং ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

অর্থ মন্ত্রণালয় এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম